অবিভক্ত ভারত-বাংলা প্রদেশের সাধারণ আসন বরিশালের বৃহত্তর বাকেরগঞ্জের পূর্ব-উত্তর এলাকায় ভোটের মাধ্যমে নির্বাচিত প্রথম এমএলএ যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃচারণ করে তার ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশালের গৌরনদীতে মাল্যদান, আলোচনা সভা ও দুই দিন ব্যাপী কবি গানের আয়োজন করা হয়েছে।
২৯ জানুয়ারি সাড়ে ১২টার দিকে তার জন্মস্থান মৈস্তারকান্দি গ্রামে মাল্যদান, আলোচনা সভা ও দুই দিন ব্যাপী কবি গানের আয়োজন আয়োজন করেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদ।
অনুষ্ঠানের সভাপত্বি করেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের সভাপতি বাবু মন্টু মন্ডল (প্রপুত্র)। উক্ত অনুষ্ঠানে কবি গান পরিবেশন করেন নিত্যানন্দ কবি পাটির শিপ্লী সুরেশ সরকার ও তার দল।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মনোতষ সরকারের সঞ্চালনায়। এসময় উপস্থিত ছিলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের সদস্য নিত্যানন্দন মন্ডল, অরুন মন্ডল ।
উল্লেখ্য, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ১৯০৪ সালের ২৯ জানুয়ারি মৈস্তারকান্দি গ্রামের কৃষক রাম দয়াল মন্ডল ও সন্ধ্যা দেবীর ঘর আলোকিত করে যোগেন্দ্রনাথ মন্ডল জন্মগ্রহণ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। স্থানীয় বালাবাড়িতে গ্রাম্য পাঠশালার মাধ্যমে তার বাল্য শিক্ষার জীবন শুরু হয়। পরবর্তীতে চতুর্থ শ্রেণীতে বার্থী তারা ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখান থেকে ১৯২৪ সালে প্রবেশিকা (ম্যাট্রিকুলেশন) পাস করেন। ওই বছরই বরিশাল বিএম কলেজে আইএ ভর্তি হন। ১৯২৬ সালে আইএ এবং ১৯২৯ সালে বিএ পাস করেন। ১৯৩৪ সালের জুলাই মাসে কলকাতা আইন কলেজ থেকে এলএলবি পাস করেন। পরবর্তীতে ১৯৩৬ সালে প্রথমে কলকাতায় এবং একই বছর বরিশালে আইনজীবী হিসেবে তিনি যোগদান করেন।
১৯৩৭ সালে অবিভক্ত ভারতের আইনসভার একটি মাত্র সাধারণ আসনে তফসিলী জাতির একমাত্র প্রার্থী হিসেবে যোগেন্দ্রনাথ মন্ডল এমএলএ নির্বাচিত হন। এমএলএ নির্বাচিত হওয়ার পর তিনি নাজিমুদ্দিনের মন্ত্রিসভার সমবায় ও ঋণদান মন্ত্রীর দায়িত্ব পান। ১৯৪৬ সালের নির্বাচনে পুনরায় এমএলএ নির্বাচিত হয়ে সোহরাওয়ার্দীর মন্ত্রিসভার বিচার ও পূর্তমন্ত্রীর গুরুদায়িত্ব পালন করেন। শেষ ভাগে অবিভক্ত ভারতের অন্তর্র্বতী কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নেতাজী সুভাষ চন্দ্র বসুর সঙ্গে যোগেন্দ্রনাথ মন্ডলের ছিল গভীর সম্পর্ক। সবশেষে সোহরাওয়ার্দীর অনেক অনুরোধের পর ১৯৪৭ সালে যোগেন্দ্রনাথ মন্ডল পাকিস্তান সরকারের মন্ত্রিসভার আইন ও শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই প্রথম শাসনতান্ত্রিক সভার সভাপতিত্ব করেন। ১৯৫০ সাল পর্যন্ত তিনি পাকিস্তান সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন।
১৯৬৮ সালে ভারতের চব্বিশ পরগনার স্বজাতি বন্ধুর বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে ফেরার সময় পথিমধ্যে মহাপ্রয়াণ ঘটে যোগেন্দ্রনাথ মন্ডলের। চব্বিশ পরগনার গোবরডাঙ্গা এলাকায় সমাহিত করা হয় যোগেন্দ্রনাথ মন্ডলকে। তার মৃত্যুর পর ভারত সরকার তাকে মহাপ্রাণের খেতাবে ভূষিত করেন।
, || - ||
গৌরনদীতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৮ তম জন্মজয়ন্তী পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।
Please follow and like us: