মাদককে নিরুৎসাহিত করতে যুব সমাজের উদ্যোগে একদিনের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বড় কসবা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পৌর ছাত্রলীগ নেতা সজীব তালুকদারের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল আমিন হাওলাদার।
খেলার আয়োজক সজীব তালুকদার বলেন, এলাকার ছেলেরা যাতে মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলার প্রতি মনোযোগি হয় এটা তারই প্রচেষ্টা।
কাউন্সিলর আল আমিন হাওলাদার জানান, বর্তমান যুবসমাজ মাদকের ভয়াল আগ্রাসনে হারিয়ে যাচ্ছে। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। তাই এই ধরনের উদ্যোগে তিনি সাধুবাদ জানিয়ে সবসময় যুবসমাজের পাশে আছেন তিনি জানান।
Please follow and like us: