খোকন হাওলাদার ,গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সুকান্ত মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। গৌরনদী উপজেলার ৮২ টি পূজা মন্ডবের প্রতিটি মন্ডবে বিশ হাজার করে টাকা তুলে দেন বরিশালের ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি ও মন্ত্রী)।
আলোচনা সভায় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা মনিরুন নাহান মেরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন মুন্সী, প্রমুখ।
Please follow and like us: