, || - ||

গৌরনদীতে ৮ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের  ১২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।


করোনা ভাইরাসকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে পিয়াজ, চালসহ নিত্যপন্যের দাম বৃদ্ধি করে বিক্রি করার দায়ে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা।

রোববার ( ০৭ জুন ) সকাল নয়টার সময় গৌরনদী ও টরকী বন্দরে দুটি দোকানে পণ্যের মোড়ক না থাকায় ও একটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং আর একটি খাবার হোটেল সহ ৪টি মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার চৌকস এসআই মোঃ আসাদুজ্জামান খান, এসআই হেলাল উদ্দিন, গৌরনদী উপজেলা অফিস দপ্তরী মোঃ শিপন হাওলাদার।

এ ছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে কিনা তা মনিটরিং করেন। করনো নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা’র এই কার্যক্রমে সর্বমহলে ব্যাপক প্রশংসা পায়।

Please follow and like us: