মঙ্গলবার সকালে রোটারীক্লাবসহ একাধিক সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উদ্যোগে বরিশালের গৌরনদীর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক হাজার পাঁচশত আম গাছের কলম বিতরণ করা হয়। এ সময় উপজেলার নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত “বৃক্ষ রোপন করে পরিবেশ বাঁচান” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা অংশ নেন ইনার হুইল ডিষ্টিক ৩২৮এর চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর, ইনার হুইল ক্লাব অব ঢাকা কসমোপলিটনের চেয়ারম্যান তারানা নাহিদ, রোটারী ক্লাব ঢাকার উপদেষ্টা সৈয়দ শাখাওয়াৎ হোসেন ও সভাপতি সৈয়দ আফতাউজ্জামান, সৈয়দ মতলুবর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম মহিউদ্দিন বাদশা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রমূখ।
Please follow and like us: