, || - ||

গৌরনদী পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

তৃনমূল পর্যায় থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষে বরিশালের গৌরনদী পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আশোকাঠী মোল্লা বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলণে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান বেপারী। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন ফকিরের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বখতিয়ার হাওলাদার, আহাদ মিয়া রাসেল, আমিনুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

Please follow and like us: