সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর দিগং গ্রামে গত ৩০ শে এপ্রিল আনুমানিক দুপুর ২ টার সময় মিন্টু (২৭) এর স্ত্রী যার নাম শাহিদা খাতুন (২১) নামের জননী গ্যাসের চুলার আগুনে পুড়ে যায়।
পরিবার সূত্রে জানা যায় যায় ঐদিন দুপুরবেলা খাবার গরম করার জন্য গ্যাসের চুলাটি তে আগুন দেওয়া মাত্র আগুনের ফলক ছিটকে তার শরীরে পড়ে এবং তাৎক্ষণিক তার শরীরে আগুন ধরে যায়,
তাৎক্ষণিক পরিবারের লোকজন দেখতে পেয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করে এবং সোখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়
সেখানকার ডাক্তাররাও অপারগতা প্রকাশ করলে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ৬ মে রাত দুইটার দিকে মৃত্যুবরণ করেন
মৃত শাহিদা খাতুন রেখে গিয়েছে ছয় মাসের এক ছেলে শিশু সন্তান।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস এর সাথে কথা বললে তিনি বলেন ঘটনা সত্য তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
, || - ||
গ্যাসের চুলার বিস্ফোরকে ছয় মাসের জননী আগুনে পুড়ে মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: