বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে চৌদ্দগ্রামে আ’লীগের আনন্দ মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:-  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে গতকাল বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা আ’লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, আ’লীগ নেতা জিএম মীর হোসেন, ইদ্রিস মিয়াজী, পৌর কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম কামাল, আবদুল হালিম, মোখলেছ মিয়া, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহিন, সাইফুল ইসলাম পাটোয়ারী, মুক্তিযোদ্ধা সামছুল হক, যুবলীগ নেতা গাজী শহীদ, খোরশেদ আলম, পরাশ উদ্দিন রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: