ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় বৃহস্পতি বার (২৩ জানুয়ারি) সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশনারা বেগম ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এর নেতৃত্বে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ ও গননা কার্যক্রম সম্পূর্ণ হয়।
মোট ৫৪৯ জন ভোটর, নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদ প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করেন ৭ জন।
ভোটার উপস্থিতি সংখ্যা ৪০৫ জন। তার মধ্যে ৪টি ব্যালট বতিল হয়।
নির্বাচনে অংশ গ্রহণ করেন ১ নং অভিভাবক সদস্য পদ প্রার্থী,আবুল কালাম আজাদ (কামাল), ২ নং প্রার্থী খায়রুল ইসলাম, ৩ নং প্রার্থী বিপ্লব মদক,৪ নং প্রার্থী আশরাফুল ইসলাম, ৫নং প্রার্থী এমদাদুল হক, ৬ নং প্রার্থী ওয়াজেদ আলী, ৭নং প্রার্থী লিটন ইসলাম।
৩ নং প্রার্থী বিপ্লব মদক – ২২৯ ভোট, ৫ নং- প্রার্থী এমদাদুল হক ২২৮ ভোট, ৪ নং প্রার্থী আশরাফুল ২১৭ ভোট, ৭ নং প্রার্থী লিটন ইসলাম ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।