কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউপির ৭নং ওয়ার্ডের ভাটিদিহি গ্রামে সুরমা নদীর ভাংঙ্গণে বিলীন হয়ে গেছে প্রায় ২০০শতাধিক বাড়ি ঘর । এলাকা বাসী সূত্রে জানা যায় দীর্ঘ দিন থেকে ভাটিদিহি গ্রামে সুরমা নদীর ভাংঙ্গণে বিলীন হচ্ছে , আর এই নদী ভাংঙ্গনের কারনে সেখানে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুইটি হাট বাজার, একটি কুওমী মাদ্রাসা, আরোও একটি মসজিদ. ২১একর ৬৪বিঘা জায়গা নদীতে বিলীন হয়ে গেছে, এতে নিস্ব হয়েছেন অনেকেই, আর এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলার সরকারী দপ্তরে কয়েক বার ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করলে তারা ব্যবস্থা নিচ্ছেন বলে ভুক্তভোগীদের শান্তনা দিয়েছেন এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, তারা আরোও বলেন প্রায় ১৫/২০বছর থেকে আমাদের এখানে নদী ভাংঙ্গণ হচ্ছে, বর্তমান সরকার দেশে অনেক উন্নয়ন করছেন কিন্তু কেন জানি আমাদের এই ভাংঙ্গনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা বুঝতে পারছি না,আর যারা ঘর বাড়ি হারিয়ে অন্যর জায়গায় থাকতে হচ্ছে অনেক কষ্ট করে এই বার যদি এই ভাংঙ্গনে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পুরো গ্রামটি নদী ভাংঙ্গণের কবলে পড়বে, নষ্ট হবে শত বিঘা ফসলীয় জমি তখন আমাদের উপায় কি হবে তাই আমাদের আকুল আবেদন সরকার কর্তৃপক্ষ যেন আমাদের গ্রাম ভাটিদিহিকে এই নদী ভাংঙ্গণের হাত থেকে ব্যবস্থা নিয়ে রক্ষা করার জন্য। আর যাদের ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে তাদের কে যেন পূণবার্সনের ব্যবস্থা করে দেওয়া হয়। এর পর এ বিষয়ে কথা হয় কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর সাথে তিনি বলেন আমি এখানের ভাংঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর রয়েছি।এলাকা বাসী ভাঙ্গনের হাত থেকে রেহাই পাওয়াজন্য সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে সুদৃষ্টি কমনা করেছেন।
, || - ||
ঘাতক সুরমার ভাংঙ্গণে বিলীন ২০০শতাধিক বাড়ি ঘর আতংকে ভাটিদিহি গ্রামবাসী
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট
Please follow and like us: