বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী)
ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল ইউনিয়নে ৮টি ওয়ার্ডের ৮টি দল নিয়ে ঘোপাল ইউনিয়ন কমিউনিটি কতৃক আয়োজিত প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির এডমিন ইসতিয়াক চৌধুরী, মড়ারেটর মিনহাজ চৌধুরী। উপদেষ্টা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, রিয়াদ হোসেন। টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদস্য ইব্রাহীম মিয়াজি নয়ন,দাউদুল আলম,সাগর,উপদেস্টা জনাব আনোয়ার,নজরুল ইসলাম, মিতালী সংঘের সাধারণ সম্পাদক নিজামুল হক রিয়ন, ক্রীড়া সম্পাদক আল ইমরান সাইমন, সদস্য মেহেদী হিমেল, সাতানীপাড়া জাগরনী সংঘের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম জুয়েল প্রমুখ।
উদ্বোধনী দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়,
১ম ম্যাচে লাঙ্গলমোড়া সিক্সছার্স (৬নং ওয়ার্ড) বনাম দৌলতপুর ওয়ারিয়র্স(২নং ওয়ার্ড) এর মোকাবেলায় লাঙ্গলমোড়া সিক্সছার্স(২নং ওয়ার্ড) ৩২ রানে জয়লাভ করে।২য় ম্যাচে হার্ট অফ নিজকুনজরা (৯নং ওয়ার্ড) বনাম পশ্চিম নিজকুনজরা ভাইকিংস(৮নং ওয়ার্ড) এর মোকাবেলায় হার্ট অফ নিজকুনজরা (৯নং ওয়ার্ড) ৩৮রানে জয়লাভ করে।