রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা দ্বীন মোহাম্মদ মজুমদারের ইন্তেকাল 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ মজুমদার (৭০) আর নেই। দীর্ঘদিন  অসুস্থ থাকার পর আজ রবিবার বিকালে চট্টগ্রাম শহরের নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বীন মোহাম্মদ মজুমদার কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার  বাতুপাড়া গ্রামের মরহুম মাস্টার এরশাদ হোসেন মজুমদারের পুত্র। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১কন্যা-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল সোমবার সকাল ৯ টায় নাঙ্গলকোটের কৃতি সন্তান দ্বীন মোহাম্মদ মজুমদারকে তার গ্রামের বাড়ি নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দীন মোহাম্মদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, কুমিল্লা -১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, পৌরসভা আমির হারুনুর রশিদ, সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us: