, || - ||

চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মিলনের ব্যক্তিগত তহবিল থেকে ১০০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সোনাগাজীতে কর্মহীন ১০০০ পরিবারের মাঝে চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের ব্যক্তিগত তহবিল থেকে শনিবার সকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। এসময় উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাংসদ, ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে তিনি তার উপার্জনের ব্যক্তিগত তহবিল থেকে করোনা সমস্যার কারণে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

Please follow and like us: