, || - ||

চলে গেলেন ডাঃ মোজাম্মেল হোসেন এমপি: এলাকায় শোকের ছায়া

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

সুদীর্ঘ ৩৮ বছর ধরে সুনামের সাথে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করা বর্ষিয়ান রাজনীতিবিদ বাগেরহাট-৪ আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোজাম্মেল হোসেন শুক্রবার রাত ১২.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃতকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে তার মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওয়ানা হবেন স্বজনরা। জুমার নামাজ শেষে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বেলা সাড়ে তিনটায় মোরেলগঞ্জ এসএম কলেজ মাঠে এবং বিকেল সাড়ে ৪টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে। মোজাম্মেল হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us: