, || - ||

চাঁদপুরে ডিবি পুলিশের ২৯জনকে একযোগে বদলী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের( ডিবি ) ২৯ জনকে একযোগে বদলী করা হয়েছে । এর মধ্যে ৬জন এসআই, ৫জন এএসআই ও১৮ জন কনস্টেবল রয়েছে। । চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্র বিষয়টি (৯জুন )মঙ্গলবার গভীর রাতে নিশ্চিত করেছেন । হঠাৎ গণহারে বদলীর ঘটনায় চাঁদপুরে পুলিশ বিভাগে আতংক বিরাজ করছে ।
বিশেষ করে যারা ২বছরের অধিক সময় একই স্থানে কর্মরত রয়েছেন, কিংবা বছরের পর বছর একই কর্মস্থলে থাকছেন তাদের মধ্যেই এ আতংক দেখা দিয়েছে। জানা গেছে, সরকারি চাকুরী বিধিমালা উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবলরা পদ আকঁড়ে রেখেছেন । ঘুরে ফিরে এসব পুলিশ অফিসাররা অন্যত্র বদলি হলেও পুনঃরায় ডিবিতে এসে আবার যোগদান অর্থাৎ চাকুরী করেছেন ।
এতে করে তারা নানা বির্তকিত ঘটনায় জড়িয়ে পড়ছেন । অনেকের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে । অবশেষে সেই বিতর্কিতদের বদলী করা হলো। এ দিকে চাঁদপুরে ডিবি পুলিশের বদলীর বিষয়টি স্বাগত জানিয়ে পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছে সুধীমহল। চাঁদপুর ডিবির ওসি রনজিত কুমার বড়ুয়া বদলীর সত্যতা স্বীকার করেন। চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, চাঁদপুর ডিবিতে কর্মরত বেশ কজন এসআই, এএসআই ও কনস্টেবলকে বদলী করা হয়েছে ।
বিশেষ করে যারা ডিবিতে ২বছরের অধিক সময় রয়েছেন, তাদেরকে বদলী করা হয়েছে । আর যাদের মেয়াদ শেষ হয়েছে , তাদেরকেও বদলী করা হয়েছে । জেলা পুলিশের অন্যান্য দফতর ও থানায় ধারাবাহিকভাবে এই বদলীর প্রক্রিয়া চলবে
Please follow and like us: