, || - ||

চাঁদপুরে বিজয় দিবসে ২শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
চাঁদপুরে বিজয় দিবসে ২শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
 চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিম পাড়ে ২শ’ অসহায় নারী, শিশু ও বিভিন্ন বয়সী রোগীকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চরফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যুব জাগরণ ঐক্য পরিষদ।
সংগঠনের কর্ণধার মনসুর খান বলেন, এই সংগঠনের পক্ষ থেকে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষের সেবায় কাজ করা হয়। সেই আলোকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চরাঞ্চলের চিকিৎসা বঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন। সেবার মধ্যে উল্লেখযোগ্য ছিলো রুক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা ইত্যাদি।
Please follow and like us: