সুনামধন্য ওষুধ কোম্পানি বায়োফার্মা’র ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হওয়ায় ও মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করায় নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন। শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার একতা সংঘের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে কুলাসার মাদ্রাসা মাঠে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ডা: লকিয়ত উল্যা। প্রফেসর মোস্তফা কামালের সভাপতিত্বে ও আলা উদ্দিন মিশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া টিপু, সাবেক ছাত্রনেতা মজিবুল ইসলাম, সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীসহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন আনোয়ার হোসেন, রকিবুল হাসান, আবদুল হক। এ সময় উপস্থিত ছিলেন কুলাসার গ্রামের কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us: