করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে মতলব উত্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতেপুর পূর্ব ইউনিয়নে অসহায়দের মাঝে চাউল বিতরণ
করোনা ভাইরাসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়দের মাঝে এক মেঃ টঃ চাউল বিতরণ করা হয়। আজ ২৮ মার্চ সকাল ১১ টায় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ কম্পেলেক্স মাঠে এক মিটার দূরত্ব বজায় রেখে বিত্ত্বের মধ্যে দাঁড়িয়ে চাউল বিতরণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, পিআইও আওরঙ্গজেব, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদেের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, ইউপি সদস্য
সাংবাদিক গোলাম নবী খোকন (বর্তমান ইউপি সদস্য)
,ইউপি সদস্য আবদুল কাদের জিলানী, আঃ হালিম সরকার, আলমগীর হোসেন, মনজুর আহমেদ,খোরশেদ আলম,তাহমিনা আক্তার, তোলামতি বেগম, মর্জিনা বেগম, সাংবাদিক দ্বীন ইসলাম, আতিকুর রহমান দুলাল, সিএ আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন দেওয়ান সহ অন্যান্য নেত্রী বৃন্দ।
Please follow and like us: