মতলবে চোখ হারানো মিথিলার পাশে শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঁইয়া।মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করতে পারলে আত্মতৃৃপ্তি পাই।
চাঁদপুর মতলব উত্তরের ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মিথিলা (১১) স্কুুল শেষে বাড়ি ফেরার পথে সহপাঠীর ছোঁড়া কঞ্চির আঘাতে ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থী মিথিলাকে দেখতে তার বাড়িতে যান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভুঁইয়া। এসে তিনি শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে মিথিলার অভিভাবকের কাছে কিছু টাকা তুলে দেন। এ সময় দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন উপস্থিত ছিলেন।
শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করতে পারলে আত্মতৃৃপ্তি পাই। মিথিলার উন্নত চিকিৎসার জন্য মতলব উত্তর প্রাথমিক শিক্ষা পরিবার তার পাশে থাকবে।
গত বুধবার (২৯ জানুয়ারি) প্রতিদিনের ন্যায় স্কুলে আসে মিথিলা পাঠদান শেষে বাীড় ফেরার পথে সহপাঠীর কঞ্চির আঘাতে তার ডান চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামী চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, ডান চোখের দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।
Please follow and like us: