, || - ||

চাঁদপুর মতলবে ডা: আফছার উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ কারণেই দেশের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপদে। অনেক স্বেচ্ছাসেবী-সামাজিক-রাজনৈতিক সংগঠন এই বিপদে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তেমনিভাবে পাশে দাঁড়িয়েছে চাঁদপুর মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের ডা: আফছার উদ্দিন ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে শাখারীপাড়াস্থ ফাউন্ডেশনের সভাপতি লায়ন ফারুক আহমেদ (তিতাস) এর বাস ভবনে ফরাজীকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৩’শতাধীক দুস্থ অসহায় ও কর্মহীন পরিবরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, আলু, পেয়াজ ও ডাল।
বিতরণকালে ডা: আফছার উদ্দিন ফাউন্ডেশনের সদস্য সচিব মো. আ. বাতেন বলেন, সারা দুনিয়াজুড়ে করোনার সঙ্গে যুদ্ধে করছেন লাখ লাখ মানুষ, চিকিৎসক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। তাঁদের সঙ্গে আমরাও আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মানুষের সেবায় নেমেছি। আমরা মনে করি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি স্ব-স্ব অবস্থানে থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মানুষের পাশে দাঁড়ানো উচিত।
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মানজুর আহমেদ শাহীন বলেন, আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটা সম্ভব করোনা প্রতিরোধে মানুষের এই বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও দাঁড়াব। যাদের সামর্থ্য আছে, সবারই এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ফারুক আহমেদ বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে, ইতোমধ্যে এর প্রভাব বাংলাদেশও প্রকট আকারে দেখা দিয়েছে। এ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এ প্রচেষ্ঠা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। ডা: আফছার উদ্দিন ফাউন্ডেশন সাধ্যমত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সকলের উচিত যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। ভবিষ্যতেও ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক একটি সংগঠন “ডা: আফছার উদ্দিন ফাউন্ডেশন”। এই সংগঠনের চেয়ারম্যান লায়ন ফারুক আহমেদ (তিতাস)। মরহুম ডা: আফছার উদ্দিন, ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ফারুক আহমেদ (তিতাস) এর পিতা ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মানজুর আহমেদ শাহীন এর দাদা।
এ সময় সমাজ সেবক গনি তপাদার, আ. গাফফার মাষ্টার, বিল্লাল হোসেন বুলেট, শাহাদাত’সহ এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: