চাঁদপুর মতলব দক্ষিণে দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় সিফাত (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ১৬ জানুয়ারি সন্ধায় ৫:৪০মিনিমিনিট এ উপজেলার মতলব সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন মাগরিবের সময় শিশু সিফাত মতলব সেতুর সংযোগ সড়ক দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় ঢাকা যাওয়ার পথে বেপরোয়ার গতির ঢাকা মেট্রো গ ১৭-৬৫১৬ নম্বরের একটি প্রাইভেটকার শিশু সিফাতকে চাপা দেয়। তখন সড়কের চলাচল করা স্থানীয় লোকজন শিশু সিফাতকে উদ্বার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সিফাত মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের বেপারী বাড়ির কামাল বেপারীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি ও এর চালককে আটকে রেখে মতলব দক্ষিণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটিসহ চালককে থানায় নিয়ে আসে। আটক চালকের নাম সুমন আহমেদ (৩০)। সে মাদারিপুর জেলার লক্ষীপুর গ্রামের হযরত বাড়ি নূর মোহাম্মদের ছেলে।
মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ গাড়িটিকে আটকে রাখে। পরে পুলিশ গাড়িটিসহ চালককে থানায় নিয়ে আসে।