চাঁদপুর জেলার, মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নাধীন ৭নং ওয়ার্ডের পশ্চিম ফতেপুর গ্রামের জহিরুল হক মজুমদার
১৯/০৪/২০২০,রবিবার গতকাল সন্ধ্যা ০৯টা ২৫ মিনিটে হ্যাটের সমস্যা জনিত কারণে ঢাকা যাওয়ার পথে স্টোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক মোহাম্মদ জহিরুল হক মজুমদার।
তাহার অসংখ্য আত্মীয়-স্বজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাইলেন তার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহ তা’আলা যেন তাকে বেহেশত নসিব করেন। মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নাধীন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী ও
গন্যমান্য ব্যাক্তি বর্গ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নাধীন ফতেপুর উচ্চ ২০১২বিদ্যালয়ের এস -এস -সি ২০১১ – -২০১৩ সালের ব্যাচের শিক্ষার্থীরা
গভীর শোক প্রকাশ করেছেন ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা আজ সকাল পশ্চিম ফতেপুর তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজা শেষে তাকে পশ্চিম ফতেপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
Please follow and like us: