, || - ||

চাঁদপুর মতলবে শিরোনামহীন আলোকিত মানুষ সরকার মোঃ আলাউদ্দিন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
হাজারো প্রাণের ভালোবাসায় মোড়ানো শিরোনামহীন আলোকিত মানুষ সরকার মোঃ আলাউদ্দিন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিবেদিত বাতিঘর ১৯৭১সালে সবুজের অরণ্য খ্যাত ফৈলাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠা কৈশোর থেকে নম্র ভদ্র ও শান্ত মনোভাবের এই অদম্য মানুষটি ছিলের বন্ধু মহলেও ব্যপক জনপ্রিয়। ১৯৮৯ সালে কৃতিত্বের সাথে ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯১ সালে ঢাকার তিতুমির কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন নন্দিত এ আলোকিত মানুষ। সদা হাস্যোজ্জল ও মিষ্টি ভাষী প্রিয় মানুষ সরকার মোঃ আলাউদ্দিন ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে মাষ্টার্স সম্পন্ন করেন। তিনি মতলব উত্তর উপজেলার প্রথম শ্রেণির ঠিকাদার এবং উপজেলার পানি উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্বরত থেকে সেবা দিয়ে যাচ্ছেন তৃণমূল পর্যায়ের জনসাধারণকে। কৃষক বান্ধব মেহনতী মানুষের অগ্রজ সৈনিক প্রতিনিয়ত রয়েছেন মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। মতলব উত্তর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের জন্য অন্তরালে মুখ্য ভুমিকা পালন করেছেন তারুণ্যের প্রতিচ্ছবি আস্থার স্থল প্রিয় এই গুণীজন। কখনো আঘাত নয় ভালোবাসা বিলিয়ে জায়গা করে নিয়েছেন জনসাধারণের অন্তরে অন্তরে। প্রান্ত থেকে প্রান্তরে অবিরাম ছুটে চলা শিরোনামহীন আলোকিত মানুষ সরকার মোঃ আলাউদ্দিন সাহেব এর জন্য রইল বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা ও আগামীর শুভ কামনা।
Please follow and like us: