চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ৯টি উট বাংলাদেশে নিয়ে আসার সময় আটক করেছে বিজিবি। শুক্রবার বিকালে ৫৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরে উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় ৬ টি ও শিয়ালমারা সীমান্ত দিয়ে প্রবেশের সময় ৩ টি উটকে আটক করে বিজিবি সদস্যরা। তবে উট আনার সাথে জড়ীতরা পালিয়ে যাওয়ায় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি। তবে তাদের বিরুদ্ধে বিজিবি মামলা করেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রাশেদ আলী। তিনি জানান, ৯ উট আটকের ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us: