, || - ||

চারদফা দাবিতে শ্রীপুরে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় আহ্বানে চারদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, শ্রীপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় উপজেলার বরমী বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন  বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান কাজল, সহ-সভাপতি জহিরুল হক,আহসান ইসমাইল,শহিদুল্লাহ,মাজহারুল ইসলাম,আতিকুল ইসলাম,বরমী বাজার শাখার সভাপতি আব্দুস ছামাদসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধিসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানান।

মানববন্ধনে বাজারের শতাধিক ফার্মেসীর মালিক-কর্মচারী অংশ নেন।

Please follow and like us: