, || - ||

চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল গোপালগঞ্জের এক করোনা রোগীর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

চিকিৎসাধীন অবস্থায় করনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। দাড়ি গত ১৬ই মে রাতে জেলায় প্রথম মৃত কারণে রোগীর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে এই ক্লিনিক ম্যানেজারের। পুরোপুরি দায় স্বীকার না করলেও তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গেল এপ্রিলের মাঝামাঝি সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জের সিভিল সার্জন জানান, প্রস্তুতি সন্তোষজনক। বিভিন্ন সময় একই দাবি করে এসেছেন অন্য চিকিৎসকরাও।

গোপালগঞ্জে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে, ফুঁসে ওঠে সেখানকার সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দা ও প্রতিবাদের ঝড়। অভিযোগ, কোন চিকিৎসাই দেয়া হয়নি তাকে।

অভিযোগের শেষ এখানেই নয়। মৃত্যুর পর মরদেহ হস্তান্তরেও চরম সমন্বয়হীনতা দেখিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খানের অনুরোধেও মেলেনি সাড়া।

যদিও, হাসপাতালের সহকারি পরিচালক ডা. অসিত কুমার মল্লিকের দাবি, নিয়মিতভাবেই রোগীর খোঁজ রেখেছেন তারা। অভিযোগের প্রেক্ষিতে শোকজও করা হয়েছে দুজনকে। আর সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলছেন, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে নেয়া হবে ব্যবস্থা।

Please follow and like us: