শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চিকিৎসার জন্য ১৫ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন জুয়েল চৌধুরী 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল শারীরিক অসুস্থতা জনিত কারনে চিকিৎসা সেবা নিতে শনিবার (২৭ মে) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ীর আঙ্গিনায় রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ও কাস্টমস কর্মকর্তা রাজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর সহ স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
রফিকুল হায়দার চৌধুরী জুয়েল জানান, দীর্ঘদিন শারীরিক অসুস্থতা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শক্রমে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছি। সিঙ্গাপুর সফরে ১৫ দিন থাকার কথা রয়েছে বলে জানান তিনি।
শারীরিক সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন জুয়েল চৌধুরী।
Please follow and like us: