, || - ||

চিত্রনায়ক রোহান-ইমি’র বিবাহ সম্পূর্ণ ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদকঃ বিয়ের কাজটি সেরে ফেললেন চিত্র নায়ক রোহান। গত ২৭ সেপ্টেম্বর এই নায়কের গায়ে হলুদ এবং ২৮ সেপ্টেম্বর পারিবারিক ভাবে ঢাকার একটি কনভেনশন হলে রোহানের বিয়ে সম্পূর্ণ হয়।

সূত্রে জানা যায়, কনে ইমি খন্দকার বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে (ইংরেজী বিভাগে) অধ্যায়নরত আছেন। কনে ইমি খন্দকারের পৈত্রিক নিবাস যশোর হলেও ঢাকায় তার জন্ম ও বেড়ে ওঠা।

এ বিষয়ে রোহান বলেন, ২ বছর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে ইমি খন্দকারের সাথে তার প্রথম পরিচয় হয়। এর পর ভালোলাগা এবং সস্পর্কটি ভালোবাসায় পরিনত হয়। তারপর দুই পরিবারের সম্মতিতেই হঠাৎ এ বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। বিয়েতে পরিবারের ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন।

আরো বলেন, চলচ্চিত্র অঙ্গনের কাউকেই দাওয়াত দিতে পারিনি। খুব শীঘ্রই সুবিধাজনক সময়ে সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করব। আপাতত আমাদের নতুন জীবন শুরু করার আগে সবার দোয়া চাই।

চিত্রনায়ক রোহানের অভিনয়ের পথচলা শুরু হয় গাজী রাকায়েত এর “চারুনীড়ম স্কুল অফ অ্যাকটিং এন্ড রিসার্চ এর মাধ্যমে, থিয়েটারে কাজ শুরু করেন। এরপর তিনি মঈন বিশ্বাসের “পাগল তোর জন্যরে” সিনেমার মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন। তারপর চিত্র নায়ক রোহানের প্রধান চরিত্রে “বুলেট বাবু” ও “মার ছক্কা” চলচ্চিত্র মুক্তি পায়।

বর্তমানে রোহান, তানভীর হাসান পরিচালিত চলচ্চিত্র “মধ্যবিত্ত” সহ বেশ ক’টি চলচ্চিত্রে কাজ করছেন। এছাড়াও তিনি একক নাটক, কয়েকটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Please follow and like us: