খুলনার চুকনগরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায়
বাজার বণিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দায়িত্বপ্রাপ্ত সার্কেল বি ও সি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুক্তার হুসাইন, আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা সরদার দৌলত হোসেন, কবির হাসান ডবলু, শেখ কামাল হোসেন, রমেন রায়, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, ব্যবসায়ী আব্দুল মান্নান, জয়দেব মন্ডল, প্রভাষক আব্দুর রাজ্জাক, মাসুম শেখ, বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোসলে আক্তার লেলিন, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শেখ কারিমুল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, জামির হোসেন, আব্দুল হালিম, মোমিন গাজী, আব্দুল মালেক সরদার প্রমুখ।
Please follow and like us: