চুকনগরে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস পালন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিববাদ চুকনগরস্থ আ’লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জিএম ফারুক হোসেন। ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাষ্টার সিরাজুল ইসলাম, সরদার ওহিদুল ইসলাম, নজরুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, জেলা ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম, বিপ্লব ঘোষ, ইয়াসিন হোসেন, নাজমুল ইসলাম বাবু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ শাহাদাৎ হুসাইন। এছাড়া চুকনগর মডেল মহিলা কলেজ ও চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
, || - ||
চুকনগরে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস পালন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: