চুকনগরে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৯ টার সময় সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম, সার্বিক সহযোগীতা করের ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, রবীন্দ্রনাথ রায়,যুবলীগ নেতা সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, ছাত্রলীগ নেতা কেএম মফিজুর রহমান, নাজমুল ইসলাম বাবু, ইয়াসিন হোসেন প্রমুখ।
Please follow and like us: