চুকনগরে আটলিয়া ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক সম ইকবল হোসেন সালাম, সম কামাল হোসেন ও দীপ্তিমান রায় বাপ্পির নামে রিয়াদ মোড়ল ও আতাউর রহমান মোড়ল কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুকনগরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু। সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ রায়। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অজিত সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, বিষ্ণুপদ মন্ডল, শিশির মন্ডল, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, শেখ ইসহাক আলী, নজরুল ইসলাম বিশ্বাস, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, আবু দাউদ মোড়ল, সম কবিরুল ইসলাম, বিশ্বজিৎ মজুমদার, রতন ঘোষ, সরদার মাসুদ রানা, খান আবু সাইদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম মফিজুল ইসলাম, নাজমুল ইসলাম বাবু, শাকিব শাহারিয়ার, জিএম ফরিদ হোসেন, রফিকুল ইসলাম মোল্যা, পলাশ দাস, তাপস রায়, সবুজ খান নিলয় প্রমুখ।
, || - ||
চুকনগরে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: