আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ প্রতাপ রায় এর নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় আটলিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জি এম ফারুক হোসেন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মাষ্টার সিরাজুল ইসলাম, শেখ আব্দুস সামাদ, মাষ্টার জহুরুল ইসলাম, মোসলেম উদ্দীন মোড়ল, সরদার শরিফুল ইসলাম, অরুণ নন্দী, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, আমজাদ হোসেন মোড়ল, খাইরুল ইসলাম, মোহাম্মদ আলী, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, াকির হোসেন মিল্টন, ইকবল হোসেন সালাম, বিশ্বজিত মজুমদার, রতন ঘোষ, গাজী আব্দুল হামিদ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা কেএম মফিজুল ইসলাম, মাহাবুব আলম সোহাগ, বিপ্ল¬ব ঘোষ, মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ।
ডুমুরিয়ায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
চুকনগর প্রতিনিধি ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শারদীয় দূর্গাপূজার প্রাক্কালে সাম্প্রদায়িক সহিংসত, মন্দির, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ডুমুরিয়া বাসষ্ট্যান্ড চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগী। পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অশোক আচার্য, তপন সাহা, অনদ্যূতি মন্ডল, প্রনব কান্তি সরদার, দিনেশ মন্ডল, বিকাশ মন্ডল, বিশ্বনাথ দে, সঞ্জয় দেবনাথ, উত্তম বিশ্বাস, মনোজ সরকার প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করেন উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
, || - ||
চুকনগরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: