, || - ||

চুকনগরে আটলিয়া ইউপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

চুকনগরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আটলিয়া ইউপির উদ্যোগে রোববার সকাল ১০টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুস সামাদ, মোড়ল মোসলেম উদ্দীন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু দাউদ মোড়ল, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, আব্দুল হালিম মুন্না, মনিরুজ্জামান রাজু, রেশমা বেগম, শিখারানী বসাক, দীপ্তিমান রায় বাপ্পী, নাজমুল হুদা মিন্টু, শাহারিয়ার আল মামুন, ফাইসাল হোসেন প্রমুখ।

Please follow and like us: