আটলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ০১/০৩/২০২১ ইং তারিখ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ডঃ বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়। এদিকে তাকে সভাপতি নির্বাচিত করার খুলনা ৫আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি মহোদয়কে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Please follow and like us: