মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চুকনগরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার চুকনগরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় ব্যাংকের চুকনগর শাখায় এই কম্বল বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুকনগর শাখার ব্যবস্থাপক ভি পি মোঃ এনায়েত ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের ই ভি পি ফেরদাউস হাসান। উপস্থিত ছিলেন চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী মিজানুর রহমান বাবলু, চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি মোঃ আব্দুল্লাহ, ব্যাংক কর্মকর্তা কে এম মতিউর রহমান, মাহাবুবুর রহমান প্রমুখ।
Please follow and like us: