মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চুকনগরে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ার চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে পাতোখোলা বিলে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত মোট ১১টি ঘোড়া দৌড় প্রতিযোতায় অংশ গ্রহন করেন।প্রতিযোগীতায় লোহাগড়া ১ম, নড়াইল ২য়, কেশবপুরের মজিদপুর ৩য়, কয়রা ৪র্থ ও তালা ৫ম স্থান অধিকার করেছে। এসময় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য আলাউদ্দিন মালী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবু শাহামা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরদার বিল্লাল হোসেন, শেখ মফিজুল ইসলাম, মাহামুদুল কালাম মিতু, রবিউল ইসলাম, মুজিবুর রহমান, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, মুস্তাফিজুর রহমান টিটু, মোমিনুর রহমান, সোহেল মাহমুদ, মেহেদী হাসান বাবলু, সরদার তাজিম হোসেন প্রমুখ।
Please follow and like us: