, || - ||

চুকনগরে দলিতের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

চুকনগরে দলিত যুবক যুবতী ও স¤প্রদায়ের নেতাদের বিভিন্ন পরিসেবার সাথে সংযোগ স্থাপনের জন্য সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ই ইউ এর অর্থায়নে মঙ্গলবার বেলা ১১টার সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিত যুব ঐক্য পরিষদের আটলিয়া ইউনিয়নের সভাপতি অনামিকা দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, ইউপি সদস্য মাওলানা মতিউর রহমান, মনিরুল ইসলাম মালী, আলাউদ্দিন মালী, মনিরুল ইসলাম, পতিরাম হালদার, মাছুরা বেগম, ফিরোজা বেগম, চায়না বেগম, চুকনগর প্রেসক্লাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, চিকিৎসক মোঃ কামরুজ্জামান, দলিতের অডিট ম্যানেজার উত্তম দাস, প্রজেক্ট ম্যানেজার মোঃ আল আমীন, ফিল্ড সুপার ভাইজার শামসুর নাহার, সহকারী মেডিকেল অফিসার তনিমা দাস প্রমুখ।

Please follow and like us: