চুকনগরে করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল বানিজ্যিক কেন্দ্র চুকনগরে সাধারণ মানুষকে সচেতন করাসহ মাস্ক না পরার অপরাধে ৭ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল চুকনগরে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইন/২০১৮) এবং দন্ডবিধি ১৮৬০ এর সংশিষ্ট ধারার বিধান মোতাবেক এই অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ। ডুমুরিয়া থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
Please follow and like us: