মঙ্গলবার , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চুকনগরে যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার খুলনার চুকনগরে যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক সরদার বিল্লাল হোসেনকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মনোনীত করায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খুলনা জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানিয়ে এ শুভেচ্ছা মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আটলিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এ মিছিলটি চুকনগর বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর যুবদল নেতা আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং আলী আজগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সরদার দৌলত হোসেন, বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, শাহিনুর রহমান মোড়ল, তাজানুর রহমান, আব্দুল কাদের মহলদার, হযরত আলী, শাহিদুর রহমান, শহিদুল ইসলাম ভুট্টো, মাহাবুর রহমান, আব্দুল মালেক বিশ্বাস, শহিদুল ইসলাম, জাকির হোসেন, হাবিবুর রহমান গাজী, সিরাজ তরফদার, আব্দুল হাকিম গাজী, মোস্তাক শেখ, লিটন সরদার, আতাউর রহমান, শাহিনুর ইসলাম, বিকাশ বিশ্বাস, রাজ্জাক সরদার, আবু হাসান ফকির প্রমুখ।
Please follow and like us: