চুকনগরে আটলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার সময় চুকনগর রয়ের স্পোর্টিং মাঠে ২০ওভারের সীমিত অভাবের খেলায় টসে জিতে ছাত্রলীগ একাদশ ৭উইকেট হারিয়ে ১৯৬রান সংগ্রহ করে। খেলায় ছাত্রলীগের পক্ষে অপরাজিত থেকে গোলাম রসুল ১০২রান সংগ্রহ করেন। পরে যুবলীগ একাদশ ১৮ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ১২২রান সংগ্রহ করেন। খেলায় ছাত্রলীগ একাদশ ৩উইকেটে জয়লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইন্দ্রজিত দে। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক সম ইকবল হোসেন সালাম। বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, সম কবিরুল ইসলাম, সম কামাল হোসেন, সরদার মাসুদ রানা, খান আবু সাইদ, রনজিৎ দে, দিপ্তিমান রায় বাপ্পি, তাজুল ইসলাম বাপ্পি, সিরাজুল ইসলাম, কে এম মফিজুল ইসলাম, পলাশ দাস, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, নাজমুল ইসলাম বাবু, ইয়াসিন হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম রিপন ও কবিরুল ইসলাম। খেলায় ম্যান অব দ্যা নির্বাচিত হন গোলাম রসুল। খেলা শেষে সম্মানিত অতিথিদের মাঝে বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত মগ উপহার দেয়া হয়।
Please follow and like us: