, || - ||

চুকনগরে সনাতনী মহাভাগবদ ও মিলন মেলা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
 আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ জয়দেব ঠাকুরের শুভ আগমন উপলক্ষে চুকনগরের বরাতিয়া গ্রামের নন্দি বাড়িতে এক সনাতনী মহাভাগবদ ও মহামিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে শুরু হয়ে সারারাত এ অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের এক মহামিলনে পরিণত হয়। এ মহামিলনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিক নির্দেশনামূলক অমিয় বাণী বর্ষণ করেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ জয়দেব ঠাকুর। এ সময় কাজল রাণী ও দেবব্রত মল্লিকের সুরে অমিয় বাণী গুলো ভক্তদের আরো আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ রণজিৎ কুমার নন্দি। পরে প্রাণ পুরুষ জয়দেব ঠাকুর নন্দি বাড়িতে মা মহামায়ের মন্দিরের শুভ উদ্বোধন করেন।
Please follow and like us: