, || - ||

চুকনগর গনহত্যা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

২০মে ডুমুরিয়ার চুকনগর গনহত্যা দিবস পালন উপলক্ষে গনহত্যা “৭১স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুকনগর কলেজ গনহত্যা অডিটোরিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গনহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্যা আমীর হোসেন। বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শ্যামল সিংহ রায়, যশোর উদিচীর সভাপতি মাহাবুবুর রহমান মজনু, একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মহেন্দ্র সেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, অধ্যাপক হাশেম আলী ফকির, মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাপক কল্যান কান্তি হালদার, অধ্যাপক সাধনা কর্মকার, অধ্যাপক হাফিজুর রহমান দুলু, মাষ্টার প্রভাত বৈদ্য, সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক এম রুহুল আমীন, ডাঃ নিখিল দত্ত, আবুল কালাম আজাদ, অসীম ভট্টাচার্য, প্রভাষক গোবিন্দ ঘোষ, সম ইকবল হোসেন সালাম, জাকির হোসেন মিল্টন, নাজমুল ইসলাম বাবু প্রমুখ।

Please follow and like us: