শনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চুকনগর ডিগ্রী কলেজের আয়োজনে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
চুকনগর ডিগ্রী কলেজের আয়োজনে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। আলোচনা করেন মাওঃ মুক্তার হোসেন, মাওঃ মনিরুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাপক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক, অধ্যাপক আবুল কালাম আজাদ
প্রমুখ।
Please follow and like us: