, || - ||

চুকনগর পরিবহন কাউন্টার এ্যাসোসিয়েশনের কমিটি গঠন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার চুকনগর পরিবহন কাউন্টার এ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটিতে রবীন্দ্রনাথ রায় সভাপতি এবং রুহুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার রাত ৯টায় চুকনগর পরিবহন কাউন্টার এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম ও সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম। বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ বিলায়েত হোসেন , রুহুল আমীন , সাইফুল ইসলাম , আকবর হোসেন , জিন্নাত আলী , আতিয়ার রহমান প্রমুখ। সভায় রবীন্দ্রনাথ রায়কে সভাপতি এবং রুহুল আমীনকে সাধারণ সম্পাদক করে সর্বস্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ বিলায়েত হোসেন , যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সালাম , সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান , কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরাইরা বাবুল , দপ্তর সম্পাদক আকবর হোসেন। এছাড়া ৭জন নির্বাহী সদস্য হলেন , তোফাজ্জেল হোসেন , জিন্নাত আলী মোড়ল , আমিনুর রহমান , মোস্তাফিজুর রহমান মুকুল , প্রকাশ সরকার , আল আমীন মোল্যা ও শামছুল আলম লিটন। ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে পদাধিকার বলে চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির চুকনগর আঞ্চলিক শাখার সভাপতিকে মনোনীত করা হয়েছে।
Please follow and like us: