বাংলাদেশ শিল্পকলার একাডেমির মহাপরিচালক লেওকাত আলী লাকী ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমি পরিদর্শন ও উপজেলার সাংস্কুতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। বুধবার দুপুর ২টার দিকে বধ্যভূমি চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলার একাডেমির উপ-পরিচালক আলী আহম্মেদ মুকুল এ এম মোস্তাক আহম্মেদ, কালচারাল অফিসার আবু সালেহ, মোহাম্মদ আব্দুল্লাহ, সুজিত কুমার সাহা, এম এ মজিদ, অধ্যাপক হাশেম আলী ফকির, কবি ইব্রাহিম রেজা, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, প্রভাষক আব্দুল গফফার, চুকনগর প্রেসক্লাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, এনামুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: