চুকনগর বাজার কসমেটিক এন্ড সিটি গোল্ড মালিক সমিতির পক্ষ থেকে আটলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীনকে সংবর্ধনা দেয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে বাজার কসমেটিক মালিক সমিতির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম। বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ আলাউদ্দীন মালী, ফিরোজা মিজান, ব্যবসায়ী গাজী মিজানুর রহমান, কবির হাসান ডবলু, ফরহাদ হোসেন বাবু, ফাইমুল ইসলাম জনি, কসমেটিক এন্ড সিটি গোল্ড মালিক সমিতির সভাপতি ঈমাম হাসান বাবলু, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাসুদেব নন্দী, দিপংকর পাল, দেবব্রত কুন্ডু, গোপাল অধিকারী, প্রভাষক রবিউল ইসলাম রবি প্রমুখ।
Please follow and like us: