চুকনগর সম্মিলিত পরিষদের উদ্যোগে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার সময় চুকনগর রয়েল স্পোর্টিং মাঠে ৩য় খেলায় অংশ গ্রহন করেন তালা সৈকত ফুটবল একাদশ ও পেরিখালী ফুটবল একাদশ। খেলায় তালা সৈকত একাদশ ৩-০ গোলে পেরিখালী ফুটবল একাদশকে পরাজিত করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর আব্বাস হোটেলের সত্ত্বাধিকারী মোঃ আব্দুস সেলিম মোড়ল। সম্মানিত অতিথি ছিলেন চুকনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম ও আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সরদার শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাহাবুব রহমান গাজী, তোহিদুজ্জামান তোহিদ, আনিচুর রহমান আনিচ, হয়রত আলী মোড়ল।
উপস্থিত ছিলেন চুকনগর সম্মিলিত পরিষদের সভাপতি রবিউল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক প্রশান্ত রায়, খেলা পরিচালনা কমিটির সভাপতি মাহামুদুল কালাম মিতু, সাধারণ সম্পাদক সম মুস্তাফিজুর রহমান টিটু, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন মিল্টন, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, সম কবিরুল ইসলাম, সরদার ইমাদুল ইসলাম, সাইদুর রহমান, আবু সাইদ, কেএম মফিজুর ইসলাম মফিজ, শফিকুল ইসলাম, সম মাহাবুব রহমান, সম কামাল হোসেন, সম ইকবল হোসেন সালাম, মেহেদী হাসান বাবলু, নাজমুল ইসলাম বাবু প্রমুখ। খেলা পরিচালনা করেন সম নাজমুল বারী। খেলায় ধারা বিবরণী দেন মহির উদ্দিন মাহি, রফিকুল ইসলাম। আগামী ১৯ অক্টোবর দিঘলিয়া ফুটবল একাদশ ও তালা মুড়োগাছা ফুটবল একাদশ ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।
, || - ||
চুকনগর সম্মিলিত পরিষদের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ৩য় খেলায় তালা সৈকত একাদশ বিজয়ী
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: