মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় প্রায় ২৮কেজি রুপাসহ ইউপি সদস্য খায়রুল আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি:-  চুয়াডাঙ্গায় প্রায় ২৮ কেজি রুপার গহনাসহ খায়রুল ইসলাম (৩৮) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। রোববার সকাল ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত খায়রুল ইসলাম উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মাঝহারুল ইসলামের ছেলে। তিনি পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদি বিজিবি ক্যাম্পের হাবিলদার বীরেণের নেতৃত্বে বিজিবির একটি দল সকালে খায়রুল ইসলামকে তার বাড়ির সামনে থেকে মটর সাইকেলসহ আটক করে। পরে মটর সাইকেলের ভিতরে তল্লাশী চালিয়ে ২৭ কেজি ৬০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে: কর্নেল হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

Please follow and like us: