, || - ||

চুয়েট কর্মচারী ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারীদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন কর্মচারী ক্লাবের ২০২১-২২ কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদায়ী কমিটির পক্ষে সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব মো. বেলায়েত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। আজ ২২ ফেব্রুয়ারি (সোমবার), ২০২১ খ্রি. সকালে উক্ত দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি (সোমবার), ২০২১ খ্রি. কর্মচারী ক্লাবের ২০২১-২২ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে মো. বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. শরীফ নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে বিজয়ী অন্যান্য হলেন সহ-সভাপতি হিসেবে মো. আজিজুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক মো. আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মো. জিহাদ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর কাদের সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু মনছুর এবং নির্বাহী সদস্য হিসেবে মো. আলমগীর, মো. জহিরুল ইসলাম, মো. সালাউদ্দীন আলম, মোহাম্মদ ফজলুল হক ও মো. মহসিন নির্বাচিত হয়েছেন।

Please follow and like us: